শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
মোবাইল নিয়ে পালানোর সময় হাতেনাতে ছিনতাইকারী ধরা গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলে উদ্ধার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি: অতিরিক্ত কমিশনার নজরুল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মুসলেহ শাফী নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। মুসলেহ শাফী নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড জেলার চৌধুরী পাড়ার কলেজ রোড এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে মুসলেহ শাফী ছিলেন সবার বড়।

শুক্রবার ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, প্রায় দুই মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন মুসলেহ শাফী। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে, এরপর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ক্যাম্পাসে তার আতর ও বইয়ের দোকান ছিল।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শাফীর মৃত্যু আমাদের জন্য এক ভীষণ দুঃসংবাদ। একজন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থীর এমন মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের পাশে আছে এবং এই কঠিন সময়ে তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানাচ্ছে। আমরা প্রার্থনা করি, তার আত্মা শান্তি পাক এবং তার পরিবার এই দুঃখের সময় সাহস ও ধৈর্য ধরে এগিয়ে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর