মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
১০ হাজার রোজাদারকে ইফতার করলেন কাজিপুরের এমপি সেলিম রেজা মানবিক যাত্রা ফাউন্ডেশন” এর উদ্যোগে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত বেকার সমস্যা দূরীকরণে কাজ করা হবে- এমপি সেলিম তরুণীকে বিয়ের পর ৬০ বছরের হাকিমের কাণ্ড সংসারের হাল ধরতে বাড়ির আঙ্গিনায় সবজি চাষে সাফল্যে মোহাম্মদপুর-আদাবরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেফতার ২ কোস্ট গার্ডের অভিযান:টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ার নদীতে পড়ে থাকা প্লাস্টিকের বক্সে মিললো ৫০ রাউন্ড পিস্তলের গুলি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং চালু করল পাকিস্তান ও বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
-বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি শিপিং সেবা চালু করল পাকিস্তান ও বাংলাদেশ। দুই দেশের এই পদক্ষেপকে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সমুদ্রপথে সরাসরি এই শিপিং সেবা চালুর ফলে পণ্য সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং বাণিজ্যিক কার্যকারিতা বহুগুণে বাড়বে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে এ তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় বেশ কিছু ইতিবাচক অগ্রগতি ঘটেছে।”

লিখিত প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা চালু হওয়ার ফলে পণ্য পৌঁছাতে সময় এখন ২৩ দিনের পরিবর্তে মাত্র ১০ দিন লাগছে। এতে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বেড়েছে এবং পরিবহন ব্যয়ও অনেক কমেছে।”

অন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে বাংলাদেশ ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য বন্দরগুলোতে ১০০ ভাগ পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নিয়েছে। ইসহাক দার এ পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “এর ফলে দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং পণ্য পরিবহনের গতি আরও বাড়বে। কাস্টমসে বিলম্ব কমে যাওয়ায় পাকিস্তানি রফতানি এখন বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ২৭ অক্টোবর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করে। ২০২৫ সালের জানুয়ারিতে হওয়া এক চুক্তির ভিত্তিতে পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশে ৫০ হাজার টন চাল রফতানি করেছে। ২ লাখ টন রফতানির প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। ওই চাল সেই প্রতিশ্রুতির অংশ। ইসহাক দার নিশ্চিত করেন যে, আগামী মাসগুলোতেও এই কাঠামোর অধীনে চাল রফতানি অব্যাহত থাকবে। তার লিখিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের দুই শতাধিক কোম্পানি অংশ নিয়েছে। এটি বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন খাতে পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়।

সামুদ্রিক যোগাযোগের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ এখন দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ চালুর প্রস্তুতি নিচ্ছে। ইসহাক দার জানান, বাংলাদেশ ইতোমধ্যেই পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থাকে বাংলাদেশ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। উভয় পক্ষ এখন সময়সূচি ও লজিস্টিক চূড়ান্ত করার কাজ করছে। আশা করা হচ্ছে, এই ফ্লাইটগুলো চালু হলে ব্যবসা ও পর্যটন উভয় ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। সূত্র: সামা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর