সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসবে ৫৯ বিজিবি’র নিরাপত্তা জোরদার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিক্ষোভে উত্তাল ফ্রান্স: সবাইকে শান্ত থাকার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী হাড় মজবুত করতে পারে লবঙ্গ সকালে জিরা পানি পানের উপকারিতা জেনে নিন গাজায় পণ্য প্রবেশ বন্ধ, বাড়ছে খাদ্যের দাম ও সংকটের শঙ্কা ২০৩৫ সালের মধ্যে অতি-বয়স্ক জনসংখ্যার শহরে পরিণত হবে বেইজিং
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২০৩৫ সালের মধ্যে অতি-বয়স্ক জনসংখ্যার শহরে পরিণত হবে বেইজিং

অনলাইন ডেস্ক: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
- সংগৃহীত ছবি

২০৩৫ সালের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়স ৬০ বছর বা তার বেশি হবে। এর মধ্য দিয়ে চীনের রাজধানীটি ‘সুপার-এজড’ বা অতি-বয়স্ক জনসংখ্যার শহরে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যম বেইজিং ডেইলি।

শনিবার প্রকাশিত বেইজিং ডেইলির প্রতিবেদনে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে চীনের রাজধানীর প্রতি তিনজন বাসিন্দার একজনের বয়স হবে ৬০ বছর বা তার বেশি।

চীনের নীতিনির্ধারকেরা জনসংখ্যা পরিকল্পনাকে দেশের অর্থনৈতিক উন্নতির কৌশলের অন্যতম প্রধান অংশ হিসেবে বিবেচনা করছেন।

রয়টার্সের হিসাব অনুযায়ী, জন্মহার বাড়াতে চলতি বছর দেশটির সরকারের সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১৮০ বিলিয়ন ইউয়ান (২৬.৯২ বিলিয়ন ডলার)।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২ লাখ ৯০ হাজার, যা শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। বয়স্ক বাসিন্দাদের সহায়তা বাড়াতে নগর কর্তৃপক্ষ মৌলিক পেনশনের পরিমাণ বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

২০২২ সাল থেকে চীনের জনসংখ্যা কমতে শুরু করেছে। একই সঙ্গে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এর ফলে দেশের ভেতরে পণ্য ও সেবার চাহিদা বাড়াতে এবং ঋণের চাপ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়ছে। এদিকে, পেনশন খাতের বাজেট যখন ইতোমধ্যে চাপে রয়েছে, তখন কয়েক কোটি মানুষ কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পথে রয়েছেন।

জনসংখ্যাবিদ ও অর্থনীতিবিদদের মতে, বর্তমানে শিশুর জন্মহার কমে যাওয়ার ফলে ভবিষ্যতে পরিবারের সংখ্যা কমতে পারে এবং দীর্ঘ মেয়াদে ভোগব্যয় বৃদ্ধির গতিও মন্থর হয়ে পড়তে পারে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর