বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতে বাস খাদে পড়ে নিহত ৮

অনলাইন ডেস্ক: / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
- সংগৃহীত ছবি

ভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার (১৭ অক্টোবর) ভোরে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পান তারা। ঘটনাস্থল থেকে সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ২৭ জন যাত্রী নিয়ে বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর