মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হুথিদের হামলার পর শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

অনলাইন ডেস্ক: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
- সংগৃহীত ছবি

ইয়েমেনের হুথিদের বারবার হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম চালুর প্রস্তুতি যাচাই করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ মান সময় রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। উড়োজাহাজ ও বিমানবন্দরের কর্মীদের কার্যক্রমে বিঘ্নের তথ্য জানাতে দেওয়া আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ‘নোটিস টু এয়ারমেন’-এ এ সময় উল্লেখ করা হয়েছে।

গত এক সপ্তাহে সৌদি রাজধানীর প্রধান বিমানবন্দরটিতে বারবার হামলা চালিয়েছে হুথিরা। এতে অন্তত ১৮ জন নিহত ও আরও কয়েক শ মানুষ আহত হয়েছেন।

এসব ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পর তিনি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুথিদের হামলার নিন্দা জানান।

নিহতদের মধ্যে ওমরাহ পালনকারীও রয়েছেন। তাদেরসহ সব নিহতের জন্য শোক প্রকাশ করেন এরদোয়ান। আহত কয়েক শ মানুষের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এরদোয়ান বলেন, এসব হামলা আইন ও মানবতার লঙ্ঘন। এ পরিস্থিতিতে তুরস্ক সৌদি আরব ও দেশটির জনগণের পাশে রয়েছে। পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চান তারা।

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, হুথিদের বিরুদ্ধে তারা ১ হাজার ৮৭৯টি হামলা চালিয়েছে। দেশজুড়ে হুথিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।

সামরিক মুখপাত্র মাজিদ আল-নুজাইলি জানিয়েছেন, হুথিদের অবস্থানে হামলায় যুদ্ধবিমান, কামান ও রকেট লঞ্চার ব্যবহার করেছেন সরকারি সেনারা।

তার দাবি, এসব হামলায় ৩৮০টি সামরিক যান ধ্বংস হয়েছে। নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং বাহিনী পুনর্গঠনের হুথিদের চেষ্টাও ব্যর্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর