সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ফিলিপাইনের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথি হামলার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অঙ্গীকার সৌদির দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস ভারতের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলার দাবি হুতিদের ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, বিমানের দুটির বিষয়ে জানাবে আজ স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক প্রভাব বিস্তার বরদাশত করা হবে না: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ আজ, যোগ দেবেন মমতা

অনলাইন ডেস্ক: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে দিল্লিতে আজ বড় পরিসরে বিক্ষোভে নামছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। দিল্লির রাজপথ দখলের ঘোষণা দিয়েছে তারা।

এই বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এদিন জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদলের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তার কাছে একটি স্মারকলিপি দেওয়ারও কথা রয়েছে। বিষয়টি নিয়ে তার হস্তক্ষেপও চাইবেন তারা।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলপাকালে জোটের নেতারা বলেন, ‘সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতেই হবে এবং এ নিয়ে আপসের কোনো সুযোগ নেই’। জনগণ সোমবার দিল্লির রাজপথ দখলে নেবে এবং দাবি আদায় করেই মাঠ ছাড়বে।

প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোট ও দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তার ভাষ্য, এবারও তাদের প্রতিবাদের আওয়াজ সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।

এদিকে বিক্ষোভ কর্মসূচি নস্যাৎ করতে রাজধানী দিল্লিতে বিপুল সংখ্যাক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে বলেও দাবি করেন  বিরোধী দলের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর