বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হুথি হামলার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অঙ্গীকার সৌদির

অনলাইন ডেস্ক: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
-সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ। সংগৃহীত ছবি

হুথি বিদ্রোহীদের হামলা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করেছে সৌদি আরব। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি সরবরাহ সচল রাখতে সৌদি আরবের সক্ষমতা প্রমাণিত হয়েছে। ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ ও প্রস্তুতি অব্যাহত রাখবে দেশটি।

রবিবার (১১ অক্টোবর) রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরব। জ্বালানি ব্যবস্থার স্থিতিশীলতা ও সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়াতে দেশটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এ সময় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের গুরুত্ব তুলে ধরেন প্রিন্স আবদুল আজিজ। তিনি বলেন, এই পাইপলাইন জ্বালানি সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সৌদি আরবের দূরদর্শিতার প্রতিফলন। এর মাধ্যমে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের পথে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের বিকল্প ব্যবস্থা রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানিমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিবার্ষিক এই সম্মেলন এমন এক সময়ে আয়োজন করা হলো, যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি ও জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, এমনকি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হুথিদের হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ও জ্বালানি বাজারে বিঘ্নের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে বিকল্প পরিবহনপথ, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর