সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া: বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন কাজিপুরে অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না দুয়ারি জাল জব্দ 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া: বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত আটক দুজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার সূত্রে জানা গেছে, গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়টি আনসার সদস্যদের নজরে আসে। পরে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে পিসি মো. মফিজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে কর্তব্যরত আনসার সদস্য পবিত্র সিংহ চন্দ্র, মানিক মিয়া ও আব্দুল হাই অংশ নেন। এ সময় দালাল চক্রের দুই সদস্য মো. রবিউল (১৮), পল্লবী, ঢাকা এবং মো. পিন্টু (৩০), সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মো. রবিউলকে এক মাস এবং মো. পিন্টুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি সেবাপ্রতিষ্ঠানে দালালদের অপতৎপরতা বন্ধ এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর