রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫০ জন রয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৬, মতিঝিল বিভাগে ৬৮, ওয়ারী বিভাগে ৫০, লালবাগ বিভাগে ৪১, রমনা বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৫, গুলশান বিভাগে ১৮ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৭ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, একটি অটোরিকশা ও নগদ ১ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।