রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ার তাজপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ গাছায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা উল্লাপাড়ায় সীমানার বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন হক গ্রুপের বিরুদ্ধে ২৯ মামলা, ডিবির অভিযান নিয়ে ডিএমপিতে অভিযোগ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ নওগাঁয় দূর্গা পূজায় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা খানসামায় আমন ধানের বালাই দমনে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় ডাক্তার সোসাইটির উদ্যোগে তালবীজ বপন ও গাছ রোপণ ও বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নাটোরের সিংড়ায় আহমেদ আলী নামের স্থানীয় এক মসজিদের ইমামের বাড়ির রাস্তায় কাঁটার ডালপালা ফেলে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী ট্রাক ড্রাইভার লুৎফর রহমান ও আনিছুর রহমানের বিরুদ্ধে। বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই ইমামের বাড়ির পশ্চিম পাশের মূল দরজার সামনে কাঁটার ডালপালা ফেলে চলাচল বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষ ট্রাক ড্রাইভার লুৎফর রহমান। আর তার সহযোগিতায় ওই ইমামের বাড়ির দক্ষিণ পাশের জায়গাসহ তার লাগানো গাছপালা টিন-বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছেন অপর প্রতিপক্ষ আনিছুর রহমান।

এদিকে বাড়ির উত্তর পাশের অপর দরজায় রাতে বাহিরে থেকে ছিটকনি আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। পরে তাদের চিৎকার চেঁচামেচি শুনে দরজার খুলে দেন মকলেছ আলী নামের এক প্রতিবেশী। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

শনিবার সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম খান পাড়ায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। এতে ওই পরিবারের আটজন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে এ বিষয়ে প্রতিপক্ষ ট্রাক ড্রাইভার লুৎফর রহমান ও আনিছুর রহমানের বলেন, ওই বাড়ির চারপাশে তাঁদের জায়গা তাই তারা বেড়া দিয়েছেন। তবে রাতে দরজার বাহিরে ছিটকনি লাগানোর বিষয়টি অস্বীকার করেন তারা। আর স্থানীয় গ্রাম প্রধানদের সিদ্ধান্ত বলেই তারা এই বেড়া দিয়েছেন বলে জানান।

এদিকে ভুক্তভোগী ইমাম আহমেদ আলী বলেন, বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্বে তার বাড়ির মূল দরজার সামনে কাঁটার ডালপালা কেটে রাখা হয়েছে। আর একপাশে দখল করে টিনের বেড়া দিচ্ছেন প্রতিপক্ষের লোকজন। অপর পাশের দরজা রাতের আঁধারে বাহিরে থেকে আটকে রাখা হচ্ছে। কথা বলতে গেলেই হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ওই ইমামের মেয়ে আয়েশা সিদ্দিকা বলেন, আমার বাবার কোন ছেলে সন্তান নেই। বাড়ির সবাই মেয়ে মানুষ। তার চার বছরের ছোট্ট শিশু কন্যা রোজা বাড়ির সামনের উঠানে খেলাধুলা করতো। সেই জায়গায় কাঁটার ডাল দেওয়া হয়েছে। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছে, তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর