রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ার তাজপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ গাছায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা উল্লাপাড়ায় সীমানার বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন হক গ্রুপের বিরুদ্ধে ২৯ মামলা, ডিবির অভিযান নিয়ে ডিএমপিতে অভিযোগ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ নওগাঁয় দূর্গা পূজায় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা খানসামায় আমন ধানের বালাই দমনে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় ডাক্তার সোসাইটির উদ্যোগে তালবীজ বপন ও গাছ রোপণ ও বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ার তাজপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সিংড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র পক্ষ থেকে শনিবার রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা এলাকায় ৫২জন নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসাইন ইমন।

এসময় উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ লোকমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসারুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক ছাত্রনেতা রুবেল হোসাইন ইমন জানান, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর