সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে এসি’র পাইপসহ চোর আটক, পুলিশে সোপর্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ঢাকায় থাকার দাবি পরিবারের, আত্রাইয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দুর্গাপূজায় দেশজুড়ে সাড়ে ৬ হাজার এসআরবির সদস্যের নিরাপত্তা টহল: ডিজি বাংলাদেশে পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান অটোরিকশায় ঘুরে মোটরসাইকেল চুরি, বিশেষ চাবিতে সেকেন্ডেই খুলত লক: অতঃপর রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: রিজভী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় সীমানার বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্রয়কৃত জমির ওপর দেওয়া সীমানার বেড়া ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান তোতার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পৌর শহরের ঘোষগাতী গ্রামের বাসিন্দা আলেয়া পারভীন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে আলেয়া পারভীন অভিযোগ করেন, কয়েকজন লোক নিয়ে এসে তাঁর ক্রয়কৃত জমির ওপর দেওয়া বেড়া ভেঙে ফেলেন আসাদুজ্জামান তোতা। এ সময় তাঁকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

আলেয়া পারভীন জানান, দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে ওই জমিতে বসবাস করছেন তিনি। সম্প্রতি সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। নির্মাণসামগ্রী চুরি হওয়ার আশঙ্কায় বাড়ির সামনে বেড়া দিয়েছিলেন। কিন্তু সেই বেড়া ভেঙে ফেলা হয়েছে।

তাঁর অভিযোগ, ক্রয়কৃত জমির পাশেই আসাদুজ্জামান তোতার জমি রয়েছে। ওই জমিতে যাতায়াতের জন্য তিনি আলেয়া পারভীনের জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে এসে বেড়া ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করেন তিনি।
আলেয়া পারভীন আরও বলেন, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান তোতার বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর