
নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ১৭/১০/২০২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের অন্তর্গত উজিরপুরগামী পাকা রাস্তার উপর হতে ১। মোঃ মামুন হোসেন (৩০), পিতা- মোঃ আব্দুল হামিদ, সাং- মুগরইল, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।