সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর প্রতিমা দর্শনে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা: জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরের ব্যতিক্রমী আয়োজন এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, নিখোঁজ শিশু ও ৮৬২ মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাসপাতালে কর্মরতরা নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ব্যবস্থা নেয়া হবে –হুইপ দুলু

নাসিম নাটোর প্রতিনিধি : / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি হাসপাতালে ডাক্তারের দায়িত্ব সবচেয়ে বেশি। কিন্তু সকাল সাড়ে আটটা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে তিনি অনেক চিকিৎসক ও নার্সকে সময় মতো আসতে দেখেননি হাসপাতালে যারা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের যারা সরকারি বেতন সুযোগ-সুবিধা ভোগ করেন তারা নির্দেশনা না মানলে সাসপেন্ড করার অনুরোধ জানান। রোববার সকাল আটটার পরপরই ২৫০ শয্যা নাটোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আরো বলেন, নাটোরে হাসপাতাল মাত্র ১০০ বেডের যা সরকার কর্তৃক অনুমোদিত। যা ২৫০ বেড হিসেবে এটি চালনা হয়। কিন্তু এখানে জনবল ওষুধ খাবার দেয়া হয় ১০০ জনের।

হাসপাতালে এসে দেখলাম ৯০০ জন রোগি। এদের মধ্যে মাত্র ১০০ জনের খাবার সরবরাহ করা হচ্ছে। অনেক রোগি খাবারও পায়না এটা দুঃখজনক। ১০০ জনের জনবল দিয়ে ৯০০ জন রোগির চিকিৎসা দেয়া সম্ভব না। হাসপাতালে বাথরুমগুলো অনেক অপরিষ্কার। সার্বক্ষণিক হাসপাতলের বাথরুম পরিস্কার রাখতে হবে।


সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান বলেন, জনবল সংকট উত্তরনে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হয়ে যাবে। আর নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসকসহ সকলকেই উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালটির হিসাবরক্ষক সামসুন আরা বলেন, ২০২৩ সালে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নিত করা হলেও জনবল ১০০ শয্যার আছে। প্রতিদিন গড়ে ৭-৮’শ রোগি ভর্তি থাকে বহিঃবিভাগে ১২-১৩’শ রোগি চিকিৎসা নেয়। ফলে বরাদ্ধ যা থাকে তা দিয়ে সঠিক ভাবে পরিচালনা করা যায়না। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমানসহ হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর