রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ
বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: রিজভী হাসপাতালে কর্মরতরা নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ব্যবস্থা নেয়া হবে –হুইপ দুলু নাটোরে সৌহার্দ্যপূর্ন পরিবেশে পুজা উদযাপন হওয়ায় দুলুর প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সহকারী হাই কমিশনার নওগাঁয় ১৫০ পিচ ট্যাবলেটসহ গ্রেফতার ১ কাজিপুর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট দিল জামায়াতে ইসলামী গ্যাস ফ্যান কেটে কীটনাশকের দোকানে চুরি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ১ বিজিবি অধিনায়কের 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ১ বিজিবি অধিনায়কের 

রাজশাহী প্রতিনিধি : / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগামী (২০ অক্টোবর) রাজশাহী শহরস্থ রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও সমন্বয় বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপে পূজা উদযাপন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর