সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে এসি’র পাইপসহ চোর আটক, পুলিশে সোপর্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ঢাকায় থাকার দাবি পরিবারের, আত্রাইয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দুর্গাপূজায় দেশজুড়ে সাড়ে ৬ হাজার এসআরবির সদস্যের নিরাপত্তা টহল: ডিজি বাংলাদেশে পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান অটোরিকশায় ঘুরে মোটরসাইকেল চুরি, বিশেষ চাবিতে সেকেন্ডেই খুলত লক: অতঃপর রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: রিজভী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি : / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শনিবার (১৭ অক্টোবর) মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে রাসিক প্রশাসক রাজশাহী ধর্মসভাসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

রাসিক প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তাঁর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলন, রাসিক ২৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও রাবি সাবেক ছাত্রদল নেতা আশরাফুল হাসান বাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর