আধুনিক সরঞ্জাম, সঠিক রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সিরাজগঞ্জের এনায়েতপুর মন্ডল পাড়া মোড়ে ডা: তানহা হেলথকেয়ার সার্ভিসেস শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দিনব্যাপী পল্লী চিকিৎসকদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: এম এ কাদের মিলন। সভাপতিত্ব করেন ডা: তানহা হেলথকেয়ার সার্ভিসেস’র ব্যবস্থাপনা পরিচালক ডা: নুরুজ্জামান সরকার মিলন।
এসময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজি কনসালট্যান্ট ডা: এস এ এম শহিদুল আলম, অর্থোপেডিক কনসালট্যান্ট ডা: ইমদাদুল হক মিলন, ডা: রেজভী আহমেদ, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সেমিনারে এলাকায় রোগ নির্নয়ে ডা: তানহা হেলথকেয়ার সার্ভিসেস’র উন্নত প্রযুক্তির ব্যবহার বা চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্বাস্থ্য বা পরিবেশ বিষয়ক বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে সচেতনতা মুলক নানা বক্তব্য রাখেন অতিথিরা।