বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গোপালগঞ্জে শিক্ষার্থীকে থাপ্পড়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি : / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ ওঠা শিক্ষককে শোকজ করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শন করেছি। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক থাপ্পড় মারার কথা স্বীকার করেছে। কিন্তু অভিযোগ ওঠা শিক্ষক ধাপ্পড় মারার কথা অস্বীকার করেছেন। তবে ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।

শোকজের সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সন্তোষজনক জবাব পেলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মতিতে তাকে চাকরিতে বহাল রাখা যেতে পারে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অষ্টশ শ্রেণির শিক্ষার্থী স্বাধীন হালদার অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত বিদ্যালয়ে যেতে না পারায় গত ৩০ নভেম্বর সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস তাকে শ্রেণিকক্ষে থাপ্পড় মারেন। এতে তার কানের পর্দা ফেটে রক্ত বের হয়। পরে বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী অভিভাবকদের বিষয়টি জানান। এরপর বিষয়টি জানাজানি হলে তদন্ত কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর