শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ
পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর  উপজেলায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
২৫ জুলাই দুপুরে  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন  সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাংসদ সেলিম রেজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন  থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,উপজেলা  ইন্জিনিয়ার মুনসুরুল হক, উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আব্দুস সালাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক  ওয়াহীদুজ্জামান মিনু,  উপজেলা বিএনপির  সহসভাপতি এডভোকেট রবিউল হাসান প্রমুখ। অনুষ্ঠান টি পরিচালনা  করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। এ ছাড়াও উপস্থিত  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়ালসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান  এ সময়  বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক  জানান, নদীভাঙনে ঘরবাড়ি হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে সরকারি বরাদ্দ অনুযায়ী তাদের মাঝে এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ২৩টি ক্ষতি গ্রস্ত পরিবার কে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার  টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর