বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস আরএমপি কমিশনারের

রাজশাহী প্রতিনিধি : / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) রাজুর বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ এবং সেটি ফেরত দেওয়ার শর্তে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, একটি পরিকল্পিত কৌশলের মাধ্যমে তার গাড়ি হাতিয়ে নেওয়া হয়। এরপর দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, মানসিক হয়রানি এবং নানা ধরনের চাপের মুখে রাখা হয়।

শনিবার (২৫ জুলাই) রাজশাহী নগরীর বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, ব্যবসায়িক সূত্রে পরিচিত এক নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে কৌশলে তার মালিকানাধীন ব্যক্তিগত গাড়িটি আত্মসাৎ করা হয়। পরে গাড়িটি ফেরত দেওয়ার বিনিময়ে অভিযুক্ত এসআই তার কাছে নগদ ৫ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, গাড়ি ফেরত চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়। দীর্ঘ সময় ধরে প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত গণমাধ্যমের সামনে এসে বিষয়টি তুলে ধরতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।
ভুক্তভোগীর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। তাই নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার এসআই রাজু বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরও বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর