শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনই একটি সমৃদ্ধ জাতির পরিচয় বহন করে। সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে খুলনা রেঞ্জের ডিআইজিসহ উপস্থিত অতিথিরা কদবেলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর