শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের নতুন ডিসি আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

তিনি এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

বদলিকৃত অন্যদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়াও সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর