মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীদের থেকে কিশোরকে উদ্ধার মাদকের প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; থানায় লিখিত অভিযোগ ঢাকার সড়কে নজরদারি বাড়াতে বসছে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, মূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা দালালমুক্ত হাসপাতাল নিশ্চিতে আনসার সদস্যদের সতর্ক করলেন ডিএমএ পরিচালক তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ শিবিরের অভিযোগ: ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ জয়পুরহাটে সরকারি মুরগি খামার চলছে হামাগুড়ি দিয়ে জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন। জয়পুরহাটে সৎ মা মরিয়ম বেওয়া হত্যা মামলায় সতিনের ছেলে সহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একি সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই-২০২৬) জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: তসরুজ্জামান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা এবং আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার।

মামলা সূত্রে জানা গেছে, কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের নূরুল ইসলাম ঘটনার আড়াই বছর আগে মারা যান। এরপর তার স্ত্রী মরিয়ম বেওয়া সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন।

২০০৫ সালের ৩১ জুলাই মরিয়ম বেওয়া রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাতে তার সতিনের ছেলে সুজাউল ইসলাম সহ কয়েকজন তাকে তার মা অসুস্থ, এ কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

মামলার অভিযোগে বলা হয়, পরে মাঠের মধ্যে নিয়ে মরিয়ম বেওয়াকে প্রথমে মারধর এর পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। পরে ঘটনাটি পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। পরদিন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২০০৫ সালের ৭ আগস্ট কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর