রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহর জুড়ে আতঙ্ক  উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে ৪র্থ দিনের একডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শ্রমিক বিরোধে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার বিজয় মাসের বিএনপির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে আমিরাতের উপকূলে ‘পানির ওপর ভাসছে’ জাহাজ, ভিডিও ভাইরাল নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দিগন্ত ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬


রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

রবিবার (০২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (২ আগস্ট) মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহমান (৪৮), আতিকুর রহমান শাওন (২২), মো. মাহারুব ইসলাম শুভ (১৮), নিখল (২৫), শাহ (২২), মো. নাদিম (২০), মো. ইউসুফ আলী (৩৮), মো. মোজেম্মেল (২২), মো. সাব্বির সরদার (২১), মো. আব্দুল্লাহ (৪৪), মো. রিপন (৩০), মো. টোকন হোসেন (৩৪), মো. বিল্লাল ইসলাম (৩৬), বিপ্লব (২৩), মোহাম্মদ রুবি বেগ (৩৭), সম্রাট (২৪), মো. সুমন (২২), মো. আরিফ হোসেন (২১), মো. জাকির আলম (২৮), মো. শাহাদৎ (২৫), মো. মনির সরদার (২৯), মো. ইকবাল হোসেন রতন (৩৫), মো. নূরু (৩৫), মো. ইমরান (৩৫), মো. সানা উদ্দিন (২১), মো. সুমন (২২), হাসানাইন আহমেদ রমন (২৬), মো. ওয়াসিম (৩৫), সোনিয়া আক্তার ওরফে সুমিয়া (৩০), মো. মনির শেখ (৩৮) ও মাসিন ইসলাম (২৫)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর