রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে ৪র্থ দিনের একডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শ্রমিক বিরোধে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার বিজয় মাসের বিএনপির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে আমিরাতের উপকূলে ‘পানির ওপর ভাসছে’ জাহাজ, ভিডিও ভাইরাল নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দিগন্ত ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শতাধিক পিঠার পসরায় মিরপুরে এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে ৪র্থ দিনের একডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে ৪র্থ দিনের একডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। ‘জয়পুরহাট একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ শনিবার ২৮ নভেম্বর-২০২৬ বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড় কল্যাণ একাডেমীর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৪র্থ দিনের এ খেলা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সূচনা করেন জয়পুরহাট জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিক শহর বিএনপি’র সভাপতি এবং জয়পুরহাট জেলা জিয়া পরিষদ নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক (অব:) মো: আমিনুর রহমান (বকুল)।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড: হেনা কবির, শহর বিএনপি;র সভাপতি অধ্যপক (অব:) আমিনুর রহমান (বকুল), পুরানাপৈল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সামছুজ্জামান সরকার, জেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক খেলোয়ার সাফাকাত আজম, আয়োজক সংগঠন জয়পুরহাট ফুটবল খেলোয়াড় কল্যাণ একাডেমীর পরিচালক নাছিমুল হক বাবু উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, “নিয়মিত একাডেমিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জেলার ফুটবলে নতুন প্রাণ সঞ্চার হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার মতো দক্ষ খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

শহর বিএনপি’র সভাপতি বলেন, “তৃণমূল পর্যায় নিয়মিত খেলাধুলার চর্চা বাড়লে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে। তরুণদের সঠিক পথে রাখতে এবং সুস্থ মানসিকতা গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা ক্রীড়া সংস্থা সব সময় এমন ক্রীড়া উদ্যোগের পাশে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আয়োজক নাছিমুল হক বাবু বলেন, জেলার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার অন্বেষণ এবং ফুটবলকে আরও বেশী এগিয়ে নিতেই ১৬টি একাডেমিককে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টুর্নামেন্টের ৪র্থ দিনের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবাড়ী ফুটবল একাডেমি ও জামালগঞ্জ ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। খেলার ফলাফল মঙ্গলবাড়ী ফুটবল একাডেমী ২-১ গোলের ব্যবধানে জামালাগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর