রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শতাধিক পিঠার পসরায় মিরপুরে এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল’

অনলাইন ডেস্ক: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে শতাধিক ধরনের পিঠার পসরা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬’। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল মাঠে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের আয়োজনে এ উৎসব হয়।

এভেরোজ গ্লোবাল শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মনিকা সোহাগের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর ও বসুন্ধরা ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ শরিয়াহ ও ইসলামিক স্টাডিজবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোক্তার আহমদ এবং এভেরোজ মিরপুরের উপদেষ্টা মজিদুল হক, মো. আফজালুল ইসলাম ও শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।

আয়োজকদের হিসাবে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্বজনসহ প্রায় পাঁচ হাজার মানুষ উৎসবে অংশ নেন। ৫০টি স্টলের সমন্বয়ে সাজানো এ আয়োজনে শিক্ষার্থীদের পরিচালিত স্টলগুলোতে পিঠার পাশাপাশি তাদের হাতে তৈরি পণ্য ও শিল্পকর্ম প্রদর্শিত হয়।

পিঠার পসরায় ভাপা, চিতই ও পাটিসাপটার পাশাপাশি ছিল দুধচিতই, ক্ষীরপুলি, পাকন, মাংসপুলি, নকশি পিঠা, ফুল পিঠা ও পোয়া পিঠা। এর সঙ্গে ছিল মাছের পিঠা, মিষ্টিকুমড়ার পিঠা ও কমলার পিঠার মতো ব্যতিক্রমী আয়োজনও। বিভিন্ন স্টলে বোরকা, হিজাব, শাল, চাদর, নকশিকাঁথা ও মাটির গয়নাসহ নানা হস্তশিল্প প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর