রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই পত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ নভেম্বরের এক স্মারকের সূত্রে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন গত ২৩ নভেম্বরের এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত অবাস্তবায়িত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ২৯ নভেম্বর দুপুর আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

ওই চিঠির সংযুক্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে দুটি বাস্তবায়নাধীন সিদ্ধান্ত রয়েছে। প্রথমটি গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম গ্রহণ।

দ্বিতীয় সিদ্ধান্তটি গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ, যেখানে পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর