শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪ উল্লাপাড়ায় ছাত্রী নিয়ে আত্মগোপনে থাকার ২৪ দিন পর শিক্ষক গ্রেপ্তার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান সাংবাদিক মির্জা শহিদুল পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ছাত্রী নিয়ে আত্মগোপনে থাকার ২৪ দিন পর শিক্ষক গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে আত্মগোপনে থাকার ২৪ দিন পর শিক্ষক রাজীব হোসেন কে ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উল্লাপাড়া মডেল থানার অপহরণ, নারী ও শিশু নির্যাতন মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২সদস্যরা) তাকে গ্রেফতার করে। এ সময় ওই অপহরণ হওয়া ছাত্রীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাজিব হোসেন উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে এবং স্থানীয় বালসাবাড়ী ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের পরিচালক।
 উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন জানান, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ী থেকে বের হয়। পরীক্ষার হলেও শিক্ষকরা তাকে পায়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন কোচিং শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ওই ছাত্রীর মা থানায় বাদী হয়ে রাজিব হোসেন সহ তার মা রোজি খাতুনের বিরুদ্ধে একটি অপহরণ, নারী ও শিশু নির্যাতন মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বেও  দুই ছাত্রীকে পালিয়ে নিয়ে পর পর বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে একজনকে তালাক দেন। বর্তমানে তার ঘরে একজন স্ত্রী থাকা সত্ত্বেও আবারও তিনি ওই শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছেন।
এসআরবি’র বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক সারোয়ার হোসেন জানান, শনিবার সকালে অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনকে অপহরণ, নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর