বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত 

কুড়িগ্রাম প্রতিনিধি : / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  জেলা  প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার, মোঃ মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহবায়ক ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

জেলা  প্রশাসক সিফাত মেহনাজ বলেন, কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা ,আগের তুলনায় অনেক ভালো,মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পুলিশ সুপার মাফুজুর রহমান বলেন, সারাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলার আইন শৃংখলা ভালো, এটি ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, এবারে এইসসি পরিক্ষায় কুড়িগ্রামে পাশের হার কম, ফলাফল খারাপ হওয়া শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে যাতে তারা হতাশা থেকে বিপথে না যায়।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত  মাসের তুলনায় খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন অনেক কম এটি নিঃসন্দেহে ভালো দিক, এজন্য তিনি জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী সকল বাহিনীর প্রতি কৃতজ্ঞা জানান,সেই সাথে যানজট নিরসনে জেলার ব্যস্ততম সড়কে ট্রাফিক ব্যবস্থা কঠোরভাবে মনিটর করে কার্যকরী ব্যবস্থা নেয়ারও দাবি জানান। সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর