বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় একটি গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নজরুল শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নজরুল শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর