বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ প্রণালিতে বাড়েনি জাহাজ চলাচল

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টি সামুদ্রিক পথ;  হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব মঙ্গলবার জাহাজের যাতায়াত পূর্ববর্তী দিনের মতোই প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্যে জানা গেছে। শিপিং ডেটা সংস্থা ‘কপ্লার’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে পাঁচটি ট্যাঙ্কার এবং তিনটি বাল্ক ক্যারিয়ারসহ মোট আটটি জাহাজ অতিক্রম করেছে। এর মধ্যে ছয়টি জাহাজ প্রবেশ করছিল এবং দু’টি প্রণালি থেকে বের হচ্ছিল।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই পথটি বন্ধ করে দেওয়ার আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত। এর মধ্যেই আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক-এর নিয়ন্ত্রণাধীন একটি এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালির বাইরে আবারও দেখা গেছে।

‘মুবারাজ’ নামের এই জাহাজটি ১৪ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে কার্গো লোড করে রওনা দেয় এবং ১৬ জুলাই প্রণালির ভেতরে শেষবারের মতো দেখা যায়। ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, জাহাজটি বর্তমানে ভারতের পশ্চিম উপকূলে অবস্থান করছে এবং গুজরারতের দাহেজ টার্মিনালে পণ্য খালাসের কথা রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মুবারাজ দাস আইল্যান্ড থেকে পণ্য নিয়ে প্রণালি পার হলো।

অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালিতে মঙ্গলবার মোট ২০টি জাহাজ চলাচল করেছে, যার মধ্যে ১০টি প্রবেশ এবং ১০টি বের হয়েছে। কাতার মঙ্গলবার জানিয়েছে যে, মার্কিন-ইরান যুদ্ধ সমাপ্তির জন্য মধ্যস্থতাকারীরা অগ্রগতির দিকে এগোচ্ছে, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করে খোদ তেহরান জানিয়েছে, আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর