বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুরে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত সিমি আক্তার (২৭) হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রবিন এর স্ত্রী। জীবীকার তাগিদে মৃতের স্বামী রবিন বর্তমানে ঢাকাতে কাজ করেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, সকালে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রবিনের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর