বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত এক দিনের সফরে বৃহস্পতিবার ময়মনসিংহ যাচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ

অনলাইন ডেস্ক: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
- ভিডিও থেকে সংগৃহীত

গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার সকালে নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে জেলে নেওয়া হয়েছিল এবং তাকে বন্দি ও নিপীড়ন করা হয়েছিল। এ কারণে তিনি একসময় শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে মনে করতাম।’

তবে গণঅভ্যুত্থানের পর ডা. শফিকুর রহমানের আসল চেহারা সামনে এসেছে বলে মন্তব্য করেন রাশেদ। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগকে সর্বপ্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন জামায়াতের আমির। এ কারণেই তিনি মনে করেন, গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমিরের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, ডা. শফিকুর রহমান জীবিত থাকা অবস্থায় তাঁর নেতৃত্বে মগবাজারের তালা পর্যন্ত খোলা যায়নি। অথচ এখন বলা হচ্ছে, তিনি বিএনপির পতন ঘটিয়ে দেবেন।

জামায়াতের আরেক নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ। তিনি বলেন, জামায়াতের এই প্রভাবশালী নেতা বিদেশিদের সঙ্গে বৈঠক করে বলেছিলেন, তারা শরিয়া আইন কায়েম করবে, এমন কথা তারা কোথাও বলেনি। এমনকি জামায়াতের নির্বাচনী ইশতেহারেও ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করার কথা উল্লেখ নেই বলে দাবি করেন তিনি।

জামায়াতের বিরুদ্ধে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তুলে রাশেদ বলেন, জাতীয় সংসদে প্রতিদিন মানুষকে আইওয়াশ করার জন্য তারা কোরআনের আইন, আল্লাহর আইন ও শরিয়া আইনের কথা বলছে।

দেশের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের যতটুকু পরিবর্তন হয়েছে, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। বর্তমানে বাংলাদেশে যদি পরিবর্তন আসে, সেটি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই হবে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর