বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
কম দামে বাজারে আসছে আইফোন, পাবেন যেদিন থেকে ‘আমার কাজের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি’ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি গাজী জালাল, সচিব আজিজা আক্তার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে -দুলু

নাসিম নাটোর প্রতিনিধি : / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, প্রতিবেশি রাষ্ট্র ও সেই দেশে বসবাস করা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসীবাদীরা এই ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসীবাদী দলের প্রধান ও তাদের নেতাকর্মীরা বুঝতে পেরেছে নির্বাচন হলে বিএনপি একক ভাবে ক্ষমতায় চলে আসবে তাই তারা নির্বাচন বানচাল করতে এসব ষড়যন্ত্র করছে। জাতীয়তবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভ্রৌমত্ব ও গণতন্ত্রকে অক্ষুন্ন রাখতে হবে। রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায়

প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম স¤পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শ্রমিক নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

সমাবেশে দুলু আরো বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখন কেউ ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে অথবা ভোট পিছানোর জন্য তালবাহানা করলে জাতি তাদের ক্ষমা করবে না। দেশের প্রয়োজনেই দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার হস্তান্তর হওয়া এখন সময়ের দাবী। দীর্ঘদিন অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকা কোন দেশের জন্যই কল্যাণকর নয়। দুলু বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ফেসবুকের মাধ্যমে জাতিকে হুমকি দিয়ে যাচ্ছে। তাদের এসব হুমকি ধামকি এদেশের মানুষ ভয় পায় না। তাদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দেশের ফ্যাসীবাদী শক্তি প্রস্তুত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর