শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
হাসপাতাল পরিদর্শন করলেন বিদ্যুতমন্ত্রী সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ মার্কিন অবরোধের মধ্যেই খারগ দ্বীপে ফের খারগ দ্বীপে তেল উত্তোলন শুরু ইরানের কাকগুলো কোথায় গেল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদকঃ / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় মেসার্স তানিয়া পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজে সংরক্ষিত ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ওষুধ, ফিড ও মুরগির বাচ্চা’সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যাকসিন সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মাসুদ রানা জানান, দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও কষ্টের মাধ্যমে তিল তিল করে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। হঠাৎ আগুনে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

তিনি বলেন, গত ২০১৬ সালেও গভীর রাতে তাঁর একটি ফার্মে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর আবারও একই ধরনের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর