শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে গিয়ে মো. রিপন মিয়া (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের নতুন কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।

রিপন মিয়া ভোলার লালমোহন এলাকার মোস্তফা কবিরাজের ছেলে। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে শহরের দেওভোগ এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

রিপন মিয়ার ছোট ভাই ইমাম হোসেন বলেন, আমার ভাই অনেকদিন ধরেই ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন। এদিন আইনজীবী সমিতির ভবনের পঞ্চম তলায় কাজ শুরু হয়। কাজের শুরুতেই আমার ভাই মিনিক্রেন দিয়ে পঞ্চম তলায় মালামাল ওঠানো পরীক্ষা করে দেখছিলেন। ক্রেন চালু করার সঙ্গে সঙ্গেই কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনে নিজে ধরে রাখতে না পেরে নিচে পড়ে যান। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা হারুন বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই তার (রিপন মিয়া) মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, দুপুরের নামাজের সময় শুনি ওপর থেকে একজন নিচে পড়ে গেছে। এরপর নিচে গিয়ে দেখি কন্ট্রাক্টর পড়ে গেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর