বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা জামায়াত ইসলামী।

রবিবার বিকেলে সলঙ্গা থানা জামায়াত ইসলামী অস্থায়ী কার্যলয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সলঙ্গা থানা জামায়াত ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহিদ লিখিত বক্তব্যে বলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা। ঘটনার সঙ্গে জামায়ত ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে। জামায়ত ইসলামী, ছাত্র শিবিরকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সলঙ্গা থানা জামায়াত ইসলামী সেক্রেটারি রাকিবুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর