রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা গাজীপুরে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? হঠাৎ ডেটিং অ্যাপে হৃতিক, সাবার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা জামায়াত ইসলামী।

রবিবার বিকেলে সলঙ্গা থানা জামায়াত ইসলামী অস্থায়ী কার্যলয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সলঙ্গা থানা জামায়াত ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহিদ লিখিত বক্তব্যে বলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা। ঘটনার সঙ্গে জামায়ত ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে। জামায়ত ইসলামী, ছাত্র শিবিরকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সলঙ্গা থানা জামায়াত ইসলামী সেক্রেটারি রাকিবুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, হাটিকুমরুল ইউনিয়ন জামায়ের আমীর মাওলানা রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর