রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬


‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কামারখন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য খাতের অগ্রগতি ও বৈশ্বিক সাফল্যের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, ইলিশ আহরণে বাংলাদেশ বর্তমানে বিশ্বে প্রথম এবং মিঠাপানির মাছ আহরণ ও উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর