মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান সবুজের বুক চিরে নান্দনিক সড়ক, হাতছানি দিচ্ছে ভ্রমণপিপাসুদের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে    বর্ণাঢ্য র‍্যালি,  আলোচনা সভা,মৎস্য চাষিদের সাথে   মতবিনিময়  সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (১৮ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে   দুপুরে কাজিপুর কৃষি অধিদপ্তরের সেমিনার কক্ষে  কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে  সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোজাইদুল ইসলাম, উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র  সহকারী ইসমাইল হোসেন,পল্লী উন্নয়ন কার্যালয়ের ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিদর্শক তারিকুল ইসলাম,  মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম  ও  উপজেলা পরিষদ আদর্শ একাডেমির প্রতিষ্ঠান প্রধান সুজন মাহমুদ।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময় সভায় মৎস্যচাষিদের উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক কার্যক্রম,  উপজেলার বিভিন্ন স্থানে মৎস্যচাষিদের প্রশিক্ষণ, সচেতনতামূলক সভা, মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সমাপনী অনুষ্ঠানে এসব কর্মসূচির সফলতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মৎস্যচাষি ও মৎস্যজীবীরা মৎস্য সম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর