বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাইলটদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ সিরাজগঞ্জে নৌযান শুমারি সফল করতে প্রচারণা ও র‍্যালি প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬



ঢাকার মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেনের সময় দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে অঙ্গীভূত আনসার সদস্যরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের কাফরুল থানা এলাকার মিরপুর বিআরটিএতে সন্দেহজনক কার্যকলাপের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

টহলরত পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে এপিসি আল মিজান, আনসার সদস্য সোহেল, মানিক, রোকনুজ্জামান ও নয়ন চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের কঠোর নজরদারি ও তৎপরতায় দালাল চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়।

আটক তিনজনকে তাৎক্ষণিকভাবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

তথ্যপ্রমাণ যাচাই শেষে আদালত দুইজনকে ৩০ দিন করে এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের গুরুত্বপূর্ণ ও সেবামূলক সরকারি স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছে বাহিনীর সদস্যরা। মিরপুর বিআরটিএতে পরিচালিত এ অভিযান তাদের নিয়মিত দায়িত্বশীলতা ও তৎপরতারই একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর