বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাইলটদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ সিরাজগঞ্জে নৌযান শুমারি সফল করতে প্রচারণা ও র‍্যালি প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে নৌযান শুমারি সফল করতে প্রচারণা ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদকঃ / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে প্রচারণা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শহরের শিশুপার্ক সংলগ্ন যমুনা নৌঘাট এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

র‍্যালিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ১৫০ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন নৌরুটে নৌযান শুমারি পরিচালিত হবে। নৌযানের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি এবং নৌ পরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনায় প্রয়োজনীয় পরিসংখ্যান নিশ্চিত করাই এ শুমারির মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর