বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘অন্তত একবার ফোন করে খোঁজ নিক’, ব্রহ্মানন্দমের ভাইয়ের নিঃসঙ্গতার করুণ গল্প

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
-সংগৃহীত ছবি

গুগল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ও ভারতের পদ্মশ্রী সম্মাননাপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুকাভিনেতা ব্রহ্মানন্দমের পরিবারের মধ্যকার সম্পর্কের এক করুণ দৃশ্যপট সামনে এসেছে। চার দশকের দীর্ঘ অভিনয়জীবনে সহস্রাধিক চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে হাসালেও বাস্তব জীবনে নিজের একমাত্র জীবিত বড় ভাইয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে জানা গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইয়ের প্রতি কোনো ক্ষোভ না রেখেই কেবল একফোঁটা ভালোবাসা ও কুশল বিনিময়ের আকুল আকুতি জানিয়েছেন ব্রহ্মানন্দমের বড় ভাই শ্রী ভাদন।

ভারতীয় গণমাধ্যম এভিএম-কে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে নিজের নিঃসঙ্গতা ও পারিবারিক স্মৃতি তুলে ধরে শ্রী ভাদন জানান, তাদের ছয় ভাইবোনের মধ্যে চারজনই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এখন শুধু তারা দুজনেই বেঁচে আছেন এবং নিজের পৈতৃক ভিটেমাটিতে তিনি একাই দিন কাটাচ্ছেন। আক্ষেপের সুরে তিনি বলেন, আমরা ছয় ভাইবোন ছিলাম। চারজন মারা গেছে, কেবল আমরা দুজন বেঁচে আছি। গ্রামের বাড়িতে এখন আমি সম্পূর্ণ একা। কিছুদিন আগে ও (ব্রহ্মানন্দম) গ্রামে এসেছিল, কিন্তু আমার সঙ্গে একটা কথাও না বলে চলে গেছে। আমি প্রতিদিন আশায় থাকি, আমার ছোট ভাই হয়তো একদিন ফোন করে বলবে, অন্নয়া (দাদা), কেমন আছো? কিন্তু সে কখনোই আমাকে ফোন করে না।

দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও ছোট ভাইয়ের প্রতি কোনো রাগ বা অভিযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শ্রী ভাদন। তিনি জানান যে ব্রহ্মানন্দম চলচ্চিত্র অঙ্গনের একজন ব্যস্ত তারকা এবং তাকে অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, যা তিনি বেশ ভালোভাবেই অনুধাবন করতে পারেন। শ্রী ভাদন বলেন, সে একজন অনেক বড় মাপের অভিনেতা। সিনেমার শুটিং নিয়ে অনেক ব্যস্ত থাকতেই পারে, কিন্তু দিনশেষে আমাকে অন্তত এক বা দুই মিনিট ফোন করে কুশল সংবাদ জানানোর মতো সময় তো তার নিশ্চয়ই হতে পারে। বড় এবং মহৎ মানুষেরা যখন কাছের মানুষের সঙ্গে কথা বলেন, তখন সেই কাছের মানুষগুলোর মন খুশিতে ভরে ওঠে।

ব্রহ্মানন্দমের ভাইয়ের এই সাক্ষাৎকারটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেতা ব্রহ্মানন্দম চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন এবং ১,০০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করে এক জীবিত অভিনেতা হিসেবে সর্বোচ্চ চলচ্চিত্রে অভিনয়ের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে তাকে রাষ্ট্রের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পদ্মশ্রী’ প্রদান করা হয়।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর