বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘তাহলে এতদিন তামাশার কী দরকার ছিল, আমরা কেন হাসির পাত্র হলাম’ কালীগঞ্জে কৃষক হত্যা মামলায় ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন কারাদণ্ড ফেনীর নুসরাত হত্যা মামলা : হাই কোর্টে আপিলের রায় ২৪ আগস্ট জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কুঁচকির চোটে স্যাম কারানের টেস্ট ফেরা নিয়ে অনিশ্চয়তা রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: সৈয়দ নাসিম মঞ্জুর ৫০ বছরের বেশি সময় ধরে তুর্কমেনিস্তানের ‘নরকের দরজা কীভাবে জ্বলছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯ নম্বরে কল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মাণাধীন একটি পাওয়ার-প্ল্যান্ট থেকে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে এক চোর বিদ্যুৎস্পৃষ্ট হলে বাঁচার জন্য ৯৯৯ নম্বরে ফোন করলে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১৯ আগস্ট) গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মাণাধীন একটি পাওয়ার-প্ল্যান্ট থেকে কামরুল নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছে। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ তাৎক্ষনিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

আনোয়ার সাত্তার বলেন, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদ্বয়কে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

তিনি জানান, কলার এবং তার একজন সহযোগী জিহাদ (১৮) দুইজন মিলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। কলার জানান তিনি নিজেও বিদ্যুতস্পৃষ্ট হন তবে তার আঘাত ততটা গুরুতর নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর