বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মিরপুর বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,ডিএমপির মিরপুর বিভাগের সাত থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২৪ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে,মিরপুর মডেল ২৯ জন,শাহ আলী থানায় ২১ জন,পল্লবী থানায় ২৮ জন, কাফরুল থানা ১৯ জন,দারুস সালাম থানায় ১৩ জন, রূপনগর থানাশ ৮ জন ও ভাষানটেক থানা ৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর