বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ প্রণালিতে ‘ব্ল্যাকমেইল’ বন্ধের আহ্বান কাতারের

অনলাইন ডেস্ক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের জেরে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি। এই অবস্থায় যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জোর তাগিদ দিয়েছে কাতার।

মিসরের এল আলামিনে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আগের অবস্থায় ফেরানো জরুরি। কোনো পক্ষেরই অন্যকে ‘ব্ল্যাকমেইল’ বা জিম্মি করা উচিত নয়। তিনি মনে করিয়ে দেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলেই নয়, বরং সারা বিশ্বেই পড়েছে।

একদিকে যখন জলপথে শান্তি ফেরানোর এমন আহ্বান জানানো হচ্ছে, ঠিক তখনই ইয়েমেন উপকূলে ঘটেছে নতুন ছিনতাইয়ের ঘটনা। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, এডেন উপসাগরে ছয়জন সশস্ত্র ব্যক্তি একটি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। জাহাজটিকে এখন ইয়েমেন উপকূল থেকে ঘুরিয়ে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

জলপথের এই অস্থিরতার পাশাপাশি নতুন করে শুরু হয়েছে অর্থনৈতিক যুদ্ধ। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন কঠোর নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, শুধু চাপ প্রয়োগ করে বা নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান হবে না, বরং কূটনৈতিক পথেই হাঁটতে হবে।

বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, ইরানের তেলের ৮০ শতাংশেরও বেশি কেনে চীন। তাই মার্কিন এই পদক্ষেপে বেইজিংয়ের অর্থনীতি ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। তাই এই সংকট নিরসনে তারা দায়িত্বশীল পদক্ষেপের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর