শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরি করে পালানোর সময় আনসারের হাতে আটক অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮ রামেকে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতককে মায়ের দুধ দেওয়া শুরু হরমুজ প্রণালিতে ‘ব্ল্যাকমেইল’ বন্ধের আহ্বান কাতারের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাংলাদেশ ন্যাপ’র অভিনন্দন টেকনাফে মানবপাচারের শিকার ১০ জন উদ্ধার, গ্রেফতার ১ ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি একযুগ পর গ্রেপ্তার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরি করে পালানোর সময় আনসারের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় চুরি যাওয়া মোবাইলসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

শুক্রবার (২১ আগস্ট) সকালে হাসপাতালের দ্বিতীয় তলার সিসিইউ-১-এর পাশের এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আনসার সদস্য পিসি মো. আমিনুল হক, আজিজুল হক, হাসান হাওলাদার ও সুমন মিয়া দায়িত্ব পালন করছিলেন।

আনসার সদস্যরা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দ্রুত স্থান ত্যাগ করতে দেখে তার গতিবিধি অনুসরণ করেন। একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে হাসপাতালের প্রধান ফটকের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে রোগীর এক স্বজনের চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে কয়েকজন উত্তেজিত হয়ে উঠলে আনসার সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তিকে নিরাপদ হেফাজতে নেন।

আটক ব্যক্তির নাম রুবেল মিয়া (৩০)। তিনি ঢাকার মোহাম্মদপুরের জহুরী মহল্লার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরে কর্তৃপক্ষের নির্দেশক্রমে উদ্ধার করা মোবাইল ফোনসহ রুবেল মিয়াকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ প্রতিরোধেও আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সতর্কতা, দ্রুত সিদ্ধান্ত ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে মোবাইল চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক এবং চুরি যাওয়া ফোন উদ্ধার সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর