শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব -মীর স্নিগ্ধ

নাসিম নাটোর প্রতিনিধি : / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব।

তিনি বলেন, বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নিরবে দাঁড়িয়ে ছিলেন তেমনি তার মাও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। চীর তরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে। স্নিগ্ধ বলেন, ১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় আমরা সরকারের সাথে আপোষ করিনি। সরকার আমাদের গণভবনে নিয়ে আপোষ করার চেষ্টা করেছে। সরকারের চাপে তখন আমাদের আত্মগোপনেও থাকতে হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ সকল বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। স্নিগ্ধ এসময় নবীন প্রবীণ বাধো জোট ধানের শীষে দিবো ভোট শ্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন।

সোমবার বিকেল তিনটার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর