বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয় সিরাজগঞ্জ জেলা সফর ও বার্ষিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয় ১৯ ও ২০ আগস্ট ২০২৬ খ্রি. সিরাজগঞ্জ জেলা পুলিশ বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সিরাজগঞ্জ সফর করেন। সফরকালে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জে আগমনকালে পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সন্ধ্যায় পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি মহোদয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যের আবহ সৃষ্টি করে।

পরদিন ২০ আগস্ট পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি মহোদয়। পরবর্তীতে তিনি রিজার্ভ অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের কথা শোনেন এবং সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ জন সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পরবর্তীতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। ডিআইজি মহোদয় অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সফরের সর্বশেষ কর্মসূচি হিসেবে ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ডিআইজি মহোদয়ের এ সফর ও বার্ষিক পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশের পেশাদারিত্ব, জনবান্ধব পুলিশিং, অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর