সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনা থাকবে, তবে ঐক্য ভাঙা যাবে না।

তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। এই সরকার কোনো কারণে বাধাগ্রস্ত হলে দেশের অস্তিত্বে টান পড়বে। কারণ, সামনে এই সরকারের কোনো বিকল্প নেই।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, আয়োজক সংগঠনের মহাসচিব এম এ রাজা রহমান প্রমুখ।

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এই ছয় মাসে বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছে। সামনের দিনগুলোতে আরও অনেক কিছু পাবে। কৃষকের ভাবনার কথা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান বলেছেন। ইতোমধ্যে কৃষক ও ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আরও অনেক সামাজিক ও উন্নয়নমূলক সিদ্ধান্ত শুধু নেওয়া হয়েছে, তা কার্যকর করার পদক্ষেপও নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর